দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী

আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৮:১৭ পিএম


দুই বউয়ের ঝামেলায় প্রাণ দিল স্বামী
প্রতীকী ছবি

পারিবারিক কলহে নাটোরের সিংড়ায় মনজিল (৬০) নামের এক ভ্যান চালক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নীলচড়া বিলের একটি আমগাছে থেকে রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

নিহত ভ্যান চালক উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারী গ্রামের মৃত কেফাতুল্লাহ প্রামাণিকের ছেলে।

আরও পড়ুন

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত ভ্যান চালক মনজিলের দুই বউ। পারিবারিক কলহের জেরে বাড়ির পাশে নীলচড়া বিলে একটি আমগাছে ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission