ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

অভয়ারণ্যে ফিরে গেল মায়া হরিণটি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামে একটি তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করা সেই মায়া হরিণকে রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) বিকেলে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও সেবাযত্ন শেষে হরিণটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ সূ‌ত্রে জানা গে‌ছে, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। এটি হ‌বিগ‌ঞ্জের চুনারুঘাট উপ‌জেলায় অব‌স্থিত। এখানে প্রাকৃতিকভাবে বেশ কিছু মায়া হরিণের বসবাস রয়েছে।

বন বিভাগ গোপন সংবাদ পায়, উপ‌জেলার ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার ঘরের একটি কক্ষে একটি মায়া হরিণ আটক করে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে বন বিভাগের একটি দল সেখানে গিয়ে হরিণটি উদ্ধার করে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নিয়ে যায়।

কা‌লেঙ্গা বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, হরিণটি উদ্ধা‌রের পর কালেঙ্গা রেঞ্জের রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হরিণটি সুস্থ হলে আবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

চুনারুঘাট বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মী আবদুল জাহির মিয়ার ভাষ্য, লোকালয় বা চোরাশিকারিদের কবল থেকে কোনো হরিণ উদ্ধার হলে দ্রুত স্থানীয় বন বিভাগ, পুলিশ বা প্রাণী সংরক্ষণ সংস্থাকে জানানো উচিত। আহত হরিণের ক্ষেত্রে স্থানীয়ভাবে চিকিৎসা না দিয়ে অভিজ্ঞ বনকর্মীদের হাতে তুলে দেওয়াই নিরাপদ।

আরও পড়ুন

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বন্য প্রাণী আটক বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা রোধে সামাজিকভাবে আরও বেশি জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

কালেঙ্গা বন বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, হরিণটি সুস্থ থাকায় সোমবার বিকেলে রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। সম্ভবত খাদ্যের সন্ধানে অথবা পথভুলে হরিণটি লোকালয়ে চলে এসেছিল। স্থানীয় মানুষ সচেতনতার পরিচয় দিয়ে প্রাণীটির কোনো ক্ষতি না করে বন বিভাগকে খবর দিয়েছেন। তাদের এই মানবিক ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটলে বন্যপ্রাণীকে বিরক্ত না করে বা আটকে রেখে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও
লক্ষ্মীপুর পৌরশহরের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী সপরিবারে আত্মগোপনে গেছেন।
চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী গ্রামের নিজ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ট্রেনে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় কৃত্রিম জটলা সৃষ্টি করে এক যাত্রীর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর থানার উছাইল (চারিনাও) গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মোছা. শাহেনা আক্তার শাহানা (৩৪) এবং আদিস মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩৯)। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্থানীয় জনতার সহায়তায় ওই দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলায় হয়।  মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জুন বেলা ১১টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ রায়হান ভূঁইয়া (৩৪) তার বোন শান্তা আক্তারকে (৩২) সঙ্গে নিয়ে পারিবারিক কাজে আজমপুর স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ‘চ’ বগিতে ওঠেন। সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে তারা ট্রেন থেকে নামার সময় সংঘবদ্ধ চক্রের কয়েকজন নারী কৃত্রিম জটলা সৃষ্টি করেন। এ সময় মোছা. সেলিনা আক্তার (৩৪) সহ তার সহযোগী শাহেনা, রেজিয়া, খুদেজা, গ্রেপ্তারকৃত শাহেনা আক্তার শাহানা ও নাসিমা বেগমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে শান্তা আক্তারকে ঘিরে ফেলেন। একপর্যায়ে কৌশলে শান্তা আক্তারের পিঠের পেছন দিয়ে ওড়নার নিচে হাত ঢুকিয়ে তার গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা, টেনে নেওয়ার চেষ্টা করা হয়। তবে শান্তা আক্তার তাৎক্ষণিক চেইনটি হাত দিয়ে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ভাই রায়হান ভূঁইয়া ও ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে সেলিনা আক্তারকে আটক করেন। এ সময় অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে সেলিনাকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পলাতক সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করেন বলে পুলিশ জানায়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে শাহেনা আক্তার শাহানা ও নাসিমা বেগমের ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতে মঙ্গলবার আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ আলম বলেন, আটক দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এটি একটি সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র। তাদের আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/এসএস
ট্রেনে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯
সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার ‘মালা ফাঁদ’ জব্দ 
সুইমিংপুলে হরিণের সাঁতার, বাড়িতে পুলিশ!
জাতীয় ৪ নেতার মুরাল অপসারণ, ইউএনও দায় চাপালেন মৃত মুক্তিযোদ্ধার ওপর