আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৩:২২ পিএম


আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর ওপর হামলা
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় কর্মীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকার হজরত আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত আমিনুর দেওয়ান (৩৮) বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, আমিনুর দীর্ঘদিন ধরে খেজুরটেক এলাকায় ডিশ এবং নেট ব্যবসা করেন। এ ছাড়াও তিনি মাদকবিরোধী নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ নিয়ে এলাকার মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সামিউল আলম সৈকতের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ রয়েছে, সৈকতের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। সম্প্রতি এলাকাবাসী সৈকতের মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন করেন। 

এলাকাবাসীর এ কর্মসূচি পালনের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন সৈকত। এর জের ধরে সোমবার বিকেলে সৈকতের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসীদল আমিনুলকে একা পেয়ে ধারাল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা জানান, এর আগেও এই সৈকত ডিশ অফিসে হামলা করে মালামাল লুট করে নিয়ে যায়। এরপর তার বাবা স্থানীয় মজিবরের মধ্যস্থতার সেগুলো ফেরত দেন। কিন্তু তাদের মূল টার্গেট এলাকায় ডিশ, নেট ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করা। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয়দের কাছে এদের মাদক সেবনের অনেক ভিডিও রয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তাদের কাছে দেশীয় অস্ত্রসহ বিদেশি পিস্তলও রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission