ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০১:২৭ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটে কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে শত শত যাত্রী তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন।

রেলওয়ে ও যাত্রী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে সোনার বাংলা এক্সপ্রেস। কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন

হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীসহ শত শত যাত্রীকে প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উৎকণ্ঠা দেখা দেয়।

ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন জানান, বিকল ইঞ্জিনটি মেরামতের জন্য আখাউড়া থেকে একটি মেকানিক দল রওনা দিয়েছে। পাশাপাশি লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। রিলিফ ইঞ্জিনটি কসবায় পৌঁছানোর পর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ট্রেনটি সচল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission