ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে আদালত ও জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডির নির্দেশ অমান্য করে বিধি বহির্ভূতভাবে অধ্যক্ষকের বেতন কর্তনসহ বে-আইনিভাবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজে।

জানা গেছে, কলেজের উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। অথচ দায়িত্ব পাওয়ার ৪ দিন আগে বিধি বহির্ভূতভাবে নির্বাচনি তফসীল ঘোষণা করেন। কমিটি গঠনের অনিয়মের অভিযোগে তদন্ত প্রতিবেদন আইন দপ্তরের মতামতের ভিত্তিতে গভর্নিং বডি গঠন কার্যক্রম বিধি লঙ্ঘন হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক প্রেরিত ০৭.০৫.২০২৫ এর গর্ভনিং বডি গঠনের প্রত্রটি বাতিল করেন এবং বিধি মোতাবেক গভর্নিং বডি গঠন করে অধ্যক্ষকে পত্র দেন।

আরও পড়ুন

গভর্নিং বডির সিদ্ধান্তে ডিসেম্বর মাসের ১১ তারিখে উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদকে কলেজের সব ইউজার আইডি পাসওয়ার্ডসহ দালিলিক কাগজপত্র দাখিলের জন্য এবং সব প্রকার আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা না করার জন্য সভাপতি নোটিশ দেন। সভাপতির নির্দেশ অমান্য করে উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ২০২৬ সালের জানুয়ারি মাসের ৬ তারিখে সভাপতি বরাবর অসন্তোষজনক জবাব দেন। ফলে কলেজের সভাপতি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে উপাধ্যক্ষকে চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এরপর থেকে উপাধ্যক্ষ তার দলবল নিয়ে বেপরোয়া হয়ে ওঠেন।

কলেজে কর্মরত অনেক শিক্ষক ও স্থানীয় লোকজন বলেন, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান ২০২৬ সালের জুন মাসের ৭ তারিখে কলেজে গেলে উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ অধ্যক্ষকে কোনো কাগজপত্র না দিয়ে বরং বিদ্রুপ মন্তব্য করেন।

গত ২৩ জুন অধ্যক্ষের অনুপস্থিতে উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন দলবল নিয়ে অধ্যক্ষের বসার চেয়ার রুম থেকে অন্যত্রে রেখে দেন। অধ্যক্ষ আছাদুজ্জামান ২৪ জুন কলেজে গেলে উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন দলবল নিয়ে হুমকি দিয়ে বলেন আপনি কলেজে আসতে পারবেন না যদি আসেন তাহলে পূর্বের কমিটি মেনে নিয়েই আসতে হবে।

এ দিকে গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আছাদুজ্জামান বলেন, বিজ্ঞ আদালত, জাতীয় বিশ্ববিদ্যালয় ও গভর্নিং বডির নির্দেশ অনুযায়ী আমি কলেজে গেলেও আমাকে দায়িত্বে পালনে বাঁধাসহ হুমকি-ধামকি দিচ্ছে।

এদিকে মুঠোফোনে উপাধ্যক্ষ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফোনে এত কথা বলা যায় না। তাই কোনো বক্তব্য দিতে পারবো না বলে ফোনটি কেটে দেন। এরপর একাধিকবার কল দিলেও আর রিসিভ করেনি তিনি।

এ ঘটনায় এলাকাবাসী ও কলেজে কর্মরত শিক্ষক, কর্মচারীদের মধ্যে আশঙ্কা বিরাজ করছে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানিয়েছেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরীফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে যাবেন জাকের ও ভক্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শালপাড়া ঘাট এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিদায়ী মাহফিল। এতে স্থানীয় ভক্তদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পীরগঞ্জ, দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকার জাকের ও ভক্তরা প্রায় দুই মাস ধরে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির প্রস্তুতি নেন। বিদায়ী মাহফিলের পর তারা আটরশি দরবার শরীফের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছাতে তাদের প্রায় ১৮ দিন সময় লাগবে বলে আয়োজকেরা জানিয়েছেন। দীর্ঘ এই যাত্রায় দলবদ্ধভাবে অংশ নেবেন ভক্তরা। তাদের সঙ্গে থাকবে বাঁশ দিয়ে তৈরি ওই ‘নজরানা ভুর’। এ আয়োজনকে কেন্দ্র করে শালপাড়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম রনি বলেন, আটরশি বিশ্ব ওরস শরীফকে কেন্দ্র করে প্রতিবছর পীরগঞ্জের বিভিন্ন এলাকায় ভক্তদের নানা আয়োজন থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। দূর-দূরান্তের মানুষের যাতায়াতকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিদায়ী মাহফিলের সভাপতি আব্দুর সাত্তার মন্ডল বলেন, বিদায়ী মাহফিলের মধ্য দিয়ে আটরশি বিশ্ব ওরস শরীফে যাওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে পৌঁছানোর অপেক্ষা। বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, আটরশি বিশ্ব ওরস শরীফ উপলক্ষে প্রতিবছরই এলাকায় ভক্তদের বিভিন্ন আয়োজন থাকে। এবারও শালপাড়া ঘাটে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরি করা হয়েছে। ভক্তরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাদের আয়োজন সম্পন্ন করেছেন। আরটিভি/এমএম
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
১৩ ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতির অভিযোগে অভিযোগে ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে এক বছর এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড
মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ, অ্যাডভোকেট চুন্নুকে শোকজ
পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছরের শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারকে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ, অ্যাডভোকেট চুন্নুকে শোকজ
সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬০ লাখ ৬৩ হাজার টাকা।
সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ
মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু
পাঁচ হাজার টাকা চুরির অপবাদে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধরে নিয়ে অমানবিক নির্যাতনের পর গোয়ালঘরে পায়ে শিকল বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তার বিধবা মাও।
মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু
আরও পড়ুন
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন জামায়াত নেতা 
লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস