মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আবালপুর ড্রাগ হাউজ নামে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা।
বৃহস্পতিবার(২ জুলাই) দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পেশেন্ট স্যাম্পল এবং প্রতিষ্ঠানটিতে কোনো ফার্মাসিস্ট না থাকায় এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি জানান, সতর্কতামূলকভাবে প্রাথমিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে একই অপরাধ পুনরায় ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে



