কোটি টাকার মানহানি মামলায় সাংবাদিক গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৫:০০ পিএম


কোটি টাকার মানহানি মামলায় সাংবাদিক গ্রেপ্তার
সাংবাদিক মাহবুব আলম আরিফ। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বিএনপির এক নেতার দায়ের করা হাজার কোটি টাকার মানহানি মামলায় মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহবুব আলম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকের প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাংবাদিক মাহবুব আলম আরিফ উপজেলার সদর এলাকার মৃত মনিরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক আজকের পত্রিকা, মানবকণ্ঠ এবং স্থানীয় আজকের কুমিল্লা পত্রিকার মুরাদনগর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ জুন প্রকাশিত একটি সংবাদের সূত্র ধরে মাহবুব আলম আরিফ তার পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মে একটি সংবাদ প্রকাশ করেন। সেখানে ওই ঘটনার একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে একই বছরের ৯ জুলাই মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আরিফের বিরুদ্ধে সমন জারি করেন। পরবর্তীতে ওই মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি সাংবাদিক, এ বিষয়টি আমাদের জানা ছিল না।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission