ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় হাজির স্কুলছাত্র

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মো. ইব্রাহীম খলিল নয়ন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার পর হত্যায় ব্যবহৃত ছুরিসহ থানায় হাজির হয়েছে মো. আব্দুল্লাহ আল মানিক নামে এক স্কুলছাত্র।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে লালমোহন পৌর এলাকার সেলিম চেয়ারম্যানের বাড়ির সামনে সড়কে হত্যার ঘটনা ঘটে।

নিহত নয়ন লালমোহন পৌর ৬ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল বাগিচা গ্রামের বাসিন্দা এবং নাঙলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এ সময় নয়নকে ছুরিকাঘাত করা হয়। নয়নকে বাঁচাতে গিয়ে মো. আশরাফ ও আরমান নামে আরও দুজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত জানান, হত্যার সঙ্গে জড়িত মানিক ছুরিসহ থানায় এসেছে। তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা কোনো একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক করে। পরে নয়নকে ছুরি দিয়ে হত্যা করে। বিষয়টি তদন্ত চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
আরও পড়ুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!