রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন 

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০১:৩০ পিএম


রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন 
রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন  । ছবি: আরটিভি

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শহরের মারী স্টেডিয়াম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া দুজন হলেন জলমনি চাকমা (৪৯) ও নতুন বাবু (৩৯)।

আরও পড়ুন

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার আরটিভিকে বলেন, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছিল। অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

এদিকে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গত জুন মাসে মাদকবিরোধী অভিযানে ৯টি মামলা করা হয়েছে। এ সময় ১২ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ১৪৭ পিস ইয়াবা ও ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission