হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১০:০৮ এএম


হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে হ্যান্ডকাফ, পুলিশ লেখা কোটি ও খেলনা পিস্তলসহ রাকিব শেখ (২৫) নামে এক যুবককে স্থানীয়রা আটক করেছে। তিনি একটি বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত রাকিব শেখ ঐ ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের মৃত হাই শেখের ছেলে ।

স্থানীয় বাসিন্দা শ্যামল, পরিমল ও প্রসুন জানান, বনগ্রামের বাসিন্দা গগন বালার বাড়িতে পুলিশ লেখা কোট পরে প্রবেশ করেন রাকিব। সেখানে তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে থাকেন এবং বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করেন।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি চাকু এবং ‘পুলিশ’ লেখা একটি কোট উদ্ধার করা হয়। খবর পেয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ (আইসি) আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গগন বালার বাড়ি থেকে রাকিব নামের এক যুবককে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, পুলিশ লেখা একটি কোটি এবং একটি চাকু জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পিস্তলটি খেলনা হলেও দেখতে অবিকল পিস্তলের মতো বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission