ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
উদ্ধারকৃত সীমানা পিলার। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা একটি ম্যাগনেট জাতীয় লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে শাল্লা উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় স্থানীয় কিছু যুবক। এ সময় মাদক খোঁজাখুঁজির সময় তার বাড়িতে ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু দেখতে পায়।

পিলারের একদিকে দুটো তার ও গায়ে খোদাই করে ইংরেজিতে লেখা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। রাতেই এটি উদ্ধার করে গ্রামের এক ঘরে হেফাজতে রাখা হয়। পরে রোববার সকালে শাল্লা থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।

আরও পড়ুন

খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গণমাধ্যমকে বলেন, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিলারটিতে খোদাই করা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা রয়েছে। ধারণা করা যাচ্ছে, এটা ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু।
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
আরও পড়ুন
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা - দুই মৌসুমেই দুর্ভোগে তাহিরপুরের এক গ্রামের মানুষ
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
সুনামগঞ্জে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব, ১১ বছর ধরে উপেক্ষিত জগন্নাথপুরের রাধারমণ স্মৃতি কমপ্লেক্স