মাদারীপুরের শিবচরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন রবিন চৌধুরী নামের এক সমর্থক। যোগ দিলেন ইরানে।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বাহাদুরপুর এলাকার তার নিজ বাড়িতে এ অভিনব আয়োজন অনুষ্ঠিত হয়।
রবিন চৌধুরীর জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানের প্রতিবাদ জানাতেই তিনি প্রতীকীভাবে এ কর্মসূচি পালন করেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েলপন্থী অবস্থান তিনি মেনে নিতে পারেননি। তাই দীর্ঘদিনের সমর্থিত দল ছেড়ে ইরানকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রবিন চৌধুরীকে বলতে শোনা গেছে, আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক ছিলাম। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার পরও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। একজন মুসলমান হিসেবে আমি এটি মেনে নিতে পারিনি। তাই আজ থেকে আমি ইরান ফুটবল দলের সমর্থক। দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য আর্জেন্টিনাকে বিদায় দিলাম।
তার এই ঘোষণা স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবে দেখেন।
আরটিভি/টিআর




