ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
ছবি: আরটিভি

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন পুতুল বলেছেন, যেখানে দুর্নীতি ও অনিয়ম, সেখানেই প্রশাসনের কর্মকর্তারা দিন-রাত ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বীজ, সার, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন,যেখানে দুর্নীতি ও অনিয়ম, সেখানেই প্রশাসনের কর্মকর্তারা দিন-রাত ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন। কোনো অভিযোগ অবহেলা করা হবে না, কোনো ধরনের অপারগতাও সহ্য করা হবে না। জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এটি চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, আমি দিন-রাত এই অঞ্চলসহ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সব সদস্য দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। উন্নয়নের এ ধারা আরও গতিশীল করতে জনগণের সক্রিয় সহযোগিতা, অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
আরও পড়ুন
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো