ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাহেন্দ্র-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। ছবি: আরটিভি

রাঙামাটির লংগদু উপজেলায় মাহেন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিফাত নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকার নাজিমটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত অটোরিকশার যাত্রী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাইট্টাপাড়া থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র দীঘিনালার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাড়িটি ইসলামাবাদ নাজিমটিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে এসে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মাহেন্দ্রর ওপর তুলে দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরে থাকা শিশুসহ ছয় যাত্রীই গুরুতর আহত হন। তবে মাহেন্দ্রর যাত্রীরা অক্ষত ও নিরাপদ রয়েছেন।

দুর্ঘটনার পরপরই আশপাশের বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সবাইকে রাঙ্গামাটি সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় মারাত্মক আঘাত পাওয়া দুই বছরের শিশু রিফাত মৃত্যুবরণ করে। বাকি পাঁচজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে অটোরিকশা মালিক সমিতির সভাপতি দুলাল বলেন, অটোচালক বরকত আমাদের সমিতির সদস্য নন। তিনি নতুন গাড়ি নিয়েছেন এবং কিছুদিন আগে সে বিষয়ে আমাদের অবগত করেছেন। শুনেছি গাড়ি নেওয়ার প্রথম দিনেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে গিয়েছিলেন। তারপরও সমিতির পক্ষ থেকে আমরা এই দুর্ঘটনার খোঁজখবর নিচ্ছি।

অন্যদিকে মাহেন্দ্র মালিক সমিতির প্রতিনিধি জামাল হোসেন বলেন, সকাল ৬টায় আমাদের চালক নুর আলম যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা হয়েছিল। নাজিমটিলা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিকভাবে দেখা গেছে এবং গাড়ির যাত্রীরাও নিশ্চিত করেছেন যে, অটোরিকশাটি উল্টো পাশে চলে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করার চেষ্টা চলছে। তবে নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১