ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
পাবনায় অস্ত্র-গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ চার যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-২ (পাবনা) কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান গনমাধ‍্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

Capture

আটককৃতরা হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণ পাড়া এলাকার ইসলাম মণ্ডলের ছেলে মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার মো. খবির ইসলামের ছেলে মো. বাঁধন ইসলাম (২৩) এবং একই এলাকার মো. আকবর মণ্ডলের ছেলে মো. শাকিল হোসেন (৩০)।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১২ (সিরাজগঞ্জ) এর অধিনায়কের নির্দেশনায় সোমবার (৬ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে বিদেশি পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি হাত চাপ ব্লেড, ১টি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা