পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৫:২৪ এএম


পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৈদ্যডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মক্তবের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক প্রতিবেশী নারীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আবদুল্লাহ। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা নারীর চিৎকারে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission