শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৮:০১ পিএম


শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর...
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শপিং করে দেওয়ার লোভ দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় রিটন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মনোহরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিটন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মনোহরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, কয়েকমাস পূর্বে রিটনের সাথে ১৬ বছরের ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ জুলাই (শনিবার) রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে শপিং করে দেবার কথা বলে অভিযুক্ত রিটন কিশোরীকে গাউছিয়া নুর ম্যানশনের ৪র্থ তলায় সুগন্ধা আবাসিক হোটেলে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় রোববার দুপুরে রূপগঞ্জ থানায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রোববার রাতেই পুলিশ আড়াইহাজারের মনোহরদী এলাকা থেকে ধর্ষণ মামলায় অভিযুক্ত রিটনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

পরে সোমবার গ্রেপ্তারকৃত রিটনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission