৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেল জাহাজ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৫:৪৪ পিএম


৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেল জাহাজ 
ছবি: আরটিভি

চাঁদপুরে মেঘনার ঘূর্ণিস্রোতে ৫ হাজার বস্তা ধান ও চালবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে মাঝিমাল্লাসহ ৫ জন শ্রমিক অল্পের জন্য রক্ষা পেয়েছেন। 

বুধবার (৮ জুলাই) সকাল চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনায় এ ঘটনা ঘটে। এ সময় কার্গোতে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

কার্গোর চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার (৭ জুলাই) পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গো জাহাজটি রওনা দেয়। বুধবার সকাল ৭টায় চাঁদপুরের পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে ত্রিমোহনার প্রচণ্ড ঘূর্ণিস্রোতের মুখে পড়ে কার্গোটি। এক পর্যায়ে ঘূর্ণিতে এটি উল্টে যায়। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানো হয়।

আরও পড়ুন

চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া চাল-ধান পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সৃষ্ট ঘূর্ণিস্রোতের মধ্য দিয়েই চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা পাড়ি দিচ্ছে শত ছোট-বড় নৌযান।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission