স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৩:৩৫ পিএম


স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্ত্রীর মৃত্যুর পর নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে শহীদুল ইসলাম দেওয়ান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৯ জুলাই) রাতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে মায়ের মৃত্যুর পর থেকে ঘরে একা থাকার সুযোগে বাবা বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। দীর্ঘদিন বিষয়টি কাউকে বলতে না পারলেও কয়েকদিন আগে কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন তিনি। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission