প্রতিবেশীর বাসায় টিভি দেখতে যায় ৭ বছরের শিশু, অতঃপর...

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৩:১৭ পিএম


প্রতিবেশীর বাসায় টিভি দেখতে যায় ৭ বছরের শিশু, অতঃপর...
ছবি: আরটিভি

রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্রকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার আসামি চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৩টার দিকে জেলার মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী আসামি দেব চন্দ্র দাসের বাসায় টিভি দেখতে যায়। এ সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে আসামি শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। এরপরই র‌্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে। এর কয়েক ঘণ্টার মধ্যে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission