বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৯:৪৫ পিএম


বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সরোয়ার আলমগীর
ছবি: আরটিভি

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়িতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

তার ব্যক্তিগত উদ্যোগে ১০ জুলাই (শুক্রবার) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ধুরুং খাল, হালদা নদী ও সর্তা খালের পানি বৃদ্ধি পেয়ে ফটিকছড়ির বেশ কয়েকটি নিচু এলাকা ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। দুর্যোগের এই মুহূর্তে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকার দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসেন এমপি সরোয়ার আলমগীর।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং ইউপি সদস্য মোহাম্মদ শাহাজাহান প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সময় এমপি সরোয়ার আলমগীর বলেন, "ফটিকছড়ির আপামর জনতা আমার পাশে থেকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান আমি জনগণের সুখ-দুঃখে পাশে থেকে দিতে চাই। বন্যার এই কঠিন পরিস্থিতিতে ফটিকছড়ির একটি মানুষও যেন না খেয়ে থাকে, সে লক্ষ্যে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।"

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সরকারি সহায়তার পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।"

এদিকে বন্যার্তদের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ায় স্থানীয় এলাকাবাসী নবনির্বাচিত এই সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনও বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং দুর্গতদের সহায়তায় জরুরি সব ধরনের প্রস্তুতি জোরদার রেখেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission