মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮৪২ শিক্ষার্থীর সাফল্য

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৭:২১ পিএম


মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮৪২ শিক্ষার্থীর সাফল্য
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে জেলায় মোট ৮৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৬১ জন এবং সাধারণ গ্রেডে ৪৮১ জন শিক্ষার্থী রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ভিত্তিক ফলাফলে মুন্সীগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১৫ জন এবং সাধারণ গ্রেডে ১৬০ জন রয়েছে। এ ছাড়া সিরাজদিখান উপজেলায় ১৩৯ জন (ট্যালেন্টপুলে ৬৪ জন, সাধারণ গ্রেডে ৭৫ জন), শ্রীনগরে ১৩৩ জন (ট্যালেন্টপুলে ৫৫ জন, সাধারণ গ্রেডে ৭৮ জন), টঙ্গিবাড়ীতে ১০৬ জন (ট্যালেন্টপুলে ৪৬ জন, সাধারণ গ্রেডে ৬০ জন), লৌহজংয়ে ৯৮ জন (ট্যালেন্টপুলে ৪৪ জন, সাধারণ গ্রেডে ৫৪ জন) এবং গজারিয়ায় ৯১ জন (ট্যালেন্টপুলে ৩৭ জন, সাধারণ গ্রেডে ৫৪ জন) শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

এদিকে জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইয়াজউদ্দিন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এই ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলায় শীর্ষস্থান অর্জন করেছে।

ফলাফল প্রকাশের পর অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে নিয়মিত অধ্যবসায়, মানসম্মত শিক্ষা কার্যক্রম এবং সবার সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission