নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দি যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১০:৫৪ পিএম


নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দি যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিপন হাওলাদার ওই এলাকার সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

পারিবারিক সূত্র জানায়, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিনদিন পর সোমবার তার মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission