বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে ঘরে যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৫:১৭ পিএম


বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে ঘরে যুবক, অতঃপর...
গ্রেপ্তার খাইরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার খায়রুল ইসলাম কুমিল্লা জেলার তাবিতলা ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার মফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএএইচ এম সালাউদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে গেলে সেই সুযোগে ভাড়া বাসায় থাকা খাইরুল ইসলাম বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে। 

আরও পড়ুন

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত খাইরুল ইসলামকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission