খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:১১ পিএম


খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
ছবি: সংগৃহীত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার পাশে জলিলের দোকানের সামনে ঘটনা ঘটে।

এ ঘটনার পর সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ২০০৪ সালের ২৭ জুন এই ‘দৈনিক জন্মভূমি’ অফিসের সামনেই পত্রিকা সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবির বালু সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন।

আড্ডারত সাংবাদিকদের ওপর গুলি ছোড়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে কথা বলেন। গতরাতেও এখানে বসে ছয়জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে আসা দুজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ায় বিদ্ধ হয়।

আরও পড়ুন

মতি নামে এক সাংবাদিক গণমাধ্যমকে বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম। দুজন যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর ঘটনা নেই। কী কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission