ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৪

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
আটক নেতাকর্মী -ছবি: সংগৃহীত

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৪টি হাইস গাড়ি, ৭টি মোটরসাইকেল ও একটি ব্যানার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ইব্রাহিম (২৩), সাগর মোল্লা (৪০), মোহাম্মদ আলী (৩৭), রাজু আহমেদ (৩২), অলিল মিয়া (৪২), রাজিব সরকার (৩১), প্রদীপ কুণ্ড (৪০), শহীদ হোসেন (৫৭), রতন রাজবংশী (৪৫), মোকসেদুর রহমান সোহাগ (১৮), হৃদয় হোসেন (২০), জীবন সাহা (২০), মোকাম্মেল হোসেন পারভেজ (৩০) ও সজীব মিয়া (২৪)।

পুলিশ জানায়, আওয়ামী লীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী ব্যানার, লাঠিসোঁটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ১৪ জনকে আটক করা হলেও কয়েকজন পাশের পানিতে নেমে সাঁতরে পালিয়ে যান।

আটকদের কাছ থেকে ৪টি হাইস মাইক্রোবাস, ৭টি মোটরসাইকেল এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে কয়েকজন রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন

পুলিশের দাবি, গত কয়েক মাসে ভাঙা ব্রিজ ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ থেকে ১০টি ঝটিকা মিছিল হয়েছে। এসব কর্মসূচির কারণে একাধিকবার ঢাকা-আরিচা মহাসড়কে ২০ থেকে ২৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে অনলাইন কার্যক্রম, গুজব ছড়ানো বা বিদেশে অবস্থানরত ব্যক্তিদের অর্থায়নের বিষয়ে যে তথ্য উল্লেখ করা হয়েছে, সেসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে পিছলে পড়া নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আ. জব্বার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
আরও পড়ুন
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের  বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
পলাতক আ.লীগ নেতার বাড়িতে কী করছিলেন শ্রমিক নেতারা?