ময়মনসিংহে ফের ট্রেন লাইনচ্যুত, জামালপুর রুটে চলাচল বন্ধ

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০২:১২ এএম


ময়মনসিংহে ফের ট্রেন লাইনচ্যুত, জামালপুর রুটে চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বাজার রেলক্রসিং এলাকায়, ময়মনসিংহ রেলস্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের পরিচালক জহিরুল ইসলাম নয়ন বলেন, স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের দিকের ‘খ’ বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিসহ আরও একটি বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে।

এ ঘটনায় ময়মনসিংহ থেকে জামালপুর অভিমুখে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে।

আরও পড়ুন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেললাইন সচল করার চেষ্টা চলছে। বগিটি সরিয়ে নেওয়ার পরই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এর আগে, একইদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে একটি গ্যাংকারের চাকা লাইনচ্যুত হয়। ওই ঘটনায়ও ময়মনসিংহের সঙ্গে মোহনগঞ্জ ও জারিয়া রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। পরে রাত পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission