সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১২:৪৮ পিএম


সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির টহলদলের সদস্যদের বাধায় পিছু হটে বিএসএফ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।

আরও পড়ুন

এর আগে, সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা। বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসামাত্রই বিজিবির টহলদলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা দেন। এ সময় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission