থানার সামনে অটোরিকশাচাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০২:৪৫ পিএম


থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
কবিরহাট থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। 

অপরদিকে, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করে পুলিশ। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission