বাগেরহাটে মিছিলের সময় আটক ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:৩৮ পিএম


বাগেরহাটে মিছিলের সময় আটক ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে
ছবি: আরটিভি

বাগেরহাটে মিছিল করার সময় আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তারা হলেন- মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মো. লিটন চাপরাশি (২২), গুলিশাখালী গ্রামের আ. কাইয়ুম (২১), গুয়াতলা গ্রামের মো. শাহিন ফকির, নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), হাসান হাওলাদার (৩৩) বারুইখালী গ্রামের শামিম হোসেন ও নাজমুল হাসান (১৯), পায়লাতলা গ্রামের রাতিন ইসলাম হৃদয় (১৯), শ্লোমবাড়িয়া গ্রামের সিরাজ শেখ ওরফে ফিরোজ (১৯), আরিফুল ইসলাম (১৯), রিয়াদ শেখ (১৯), হাবিবুল্লা খান (১৯), মধ্য বিষারিঘাটা গ্রামের মাহিম হাওলাদার (১৯), সেজদারবাড়ি গ্রামের মেঘনাথ মালি, বহরবুনিয়া গ্রামের সদমিন ফাহিম (২০), গাবতলা গ্রামের রাব্বি তালুকদার এবং বরগুনা সদরের ফুলঝুরি পাতাকাটা গ্রামের অংকুর মালি।

আরও পড়ুন

পুলিশ জানায়, ভোরে ৪০ থেকে ৪৫ জনের একটি দল রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। পরে বিকেলে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission