ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী!

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
উদ্ধারকৃত প্রেমিক ও প্রেমিকা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামে প্রবাসী স্বামীকে রেখে এক তরুণীর প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তরুণীর পরিবার বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।

জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ের (মরিয়ম) সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়।

অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে চলে যাওয়ার পর গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ জুলাই তারা বাড়ি থেকে চলে যান।

আরও পড়ুন

মেয়ের পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোমবার (২০ জুলাই) ঢাকার সাভার এলাকা থেকে তরুণী ও লিমনকে উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র।

এদিকে অভিযুক্ত লিমন দাবি করেন, মরিয়মের অন্যত্র বিয়ের আগ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, আমি তাকে অনেক ভালোবাসি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি। এখন সে আমার স্ত্রী।

অন্যদিকে মরিয়মের বাবা মো. মজিল প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনারা কেন আমাদের বিরক্ত করছেন? প্রবাসী স্বামী শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র বলেন, মরিয়মের কাকা আলীর করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে ছেলে ও মেয়েকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
​
আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
গাইবান্ধায় বিয়ের আগের দিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ বছর বয়সী আরিফ শাহরিয়ার সৌমিক। কনের বাড়িতে বরবরণের আয়োজন, বরের বাড়িতে বিয়ের প্রস্তুতি সবকিছু মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে।
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। 
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রাজশাহী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামের এক নেতা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি উপজেলা কমিটিতে ১নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক ব্যারিষ্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটু অনুমোদিত এনসিপি চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক কমিটির ঘোষণার পর পরই মামুন মজুমদার ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। আহবায়ক কমিটিতে মামুন মজুমদারকে সহ সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। ফেসবুক পোস্টে মামুন মজুমদার লেখেন, তিনি সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকলেও প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের ক্রান্তিকালে দায়বদ্ধতা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন। তিনি আরো লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা এনসিপি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করার পর সেখানে নিজের নাম দেখতে পান, যা তার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়নি। এ কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে কাজ করা আত্মীয়স্বজন ও বন্ধুদের শুভকামনা জানান। পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন, কমিটিতে থাকবেন না। এরপরও ভুলবশত তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। তবে জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলেও জানান তিনি। এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, মামুন মজুমদার লিখিত কোনও পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্ট তারা দেখেছেন। এরই মধ্যে উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। সৈয়দ আহসান টিটু আরও বলেন, তাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। আরটিভি/টিআর
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
আরও পড়ুন
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য