সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০২:১৮ পিএম


সীমান্তে ৮  জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
দৌলতপুর সীমান্তে পুশ ইন ঠেকাতে টহলরত বিজিবি সদস্যরা : ছবি আরটিভি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান। 

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৫টা ১০ মিনিটে প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকায় ১৫২/১-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে অজ্ঞাত ৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন।

আরও পড়ুন

বিজিবির টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। এতে বিএসএফের পুশ ইনের চেষ্টা আবারও ব্যর্থ হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এর আগে গত ১২ জুন সকালে শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। সেসময় বিজিবি আটকে দিলে তারা কয়েকদিন সীমান্তের শূন্যরেখায় পাটক্ষেতে অবস্থান করেছিল। পরে তাদেরকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission