কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৯:৪২ পিএম


কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের সদর ও বাজিতপুর উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় একজন এবং বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকায় দুইজন মারা যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলো- মীরারবন্দ গ্রামের সুজন মিয়ার ছেলে মো. তাসিন (৫), একই এলাকার শাওন মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৫) এবং সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ফয়সাল (২২)।

বাজিতপুর থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, দুপুরে তাসিন ও মাওয়া বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তারা পাশের খালে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজনরা খালে নেমে তাদের সন্ধান চালান। এক পর্যায়ে খাল থেকে তাসিন ও মাওয়ার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে আজ বিকেলে সদর উপজেলার নীলগঞ্জ বাজার ঘাট সংলগ্ন নরসুন্দা নদীতে ডুবে ফয়সাল নামের এক তরুণের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোমেন মুর্শেদ ফয়সাল বলেন, ফয়সালসহ কয়েকজন নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতে এসেছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে বাজারের নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান ফয়সাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission