ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম
কাওসার হোসেন (২২)-ছবি: সংগৃহীত

ঢাকার প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

কাওসার হোসেন (২২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কাওসার হোসেনকে কারাগারে আনা হয়। এরই মাঝে অসুস্থ হয়ে পড়লে গত ১৫ জুলাই তাকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

সেখানে অবস্থার অবনতি হলে একই দিন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকার প্রিজন হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

ডেপুটি জেলার আরও জানান, প্রিজন হাসপাতাল থেকে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সেখান থেকেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম রাব্বি খান জানান, দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত থাকার কারণে কাওসার হোসেনের মস্তিষ্কে সংক্রমণ (ব্রেইন ইনফেকশন) ধরা পড়ে। এ কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদ, বিয়ার, এস্কাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এস্কাফ সিরাপ ও গাঁজাসহ মোছা. শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদ, বিয়ার, এস্কাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুরের কালীগঞ্জে জাহিদ মুন্সি (২৬) নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেছেন। গ্রেপ্তার কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ছিলেন। মামলা হওয়ার পর দল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে জাহিদের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী নারীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন জাহিদ। এসময় ব্যক্তিগত ছবি ও ভিডিওধারণ করে রাখেন তিনি। পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ওই কলেজছাত্রী জাহিদকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করেন তিনি। পরে ওই নারী বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে। পরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে জাহিদের সঙ্গে মোবাইলে ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, এনসিপির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির (২৬) বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসএস
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর, অতঃপর...
রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে এসআরবি। গ্রেপ্তার হাসান মিয়া পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে।  এসআরবি সূত্রে জানা যায়, হাসান মিয়া ভুক্তভোগী গৃহবধূর মামাশ্বশুর। বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার থেকে আরও জানা যায়, গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ওই গৃহবধূ নিজ বাড়ির একটি ঘরে শুয়ে ছিলেন। এ সময় হাসান মিয়া ওই ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী চিৎকার শুরু করলে হাসান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর হাসান মিয়া গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এসআরবি জানায়, মামলা দায়েরের পর অভিযুক্ত হাসান মিয়াকে গ্রেপ্তারে এসআরবি-১৩ রংপুরের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১ গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গাজীপুরে অভিযান চালায়। অভিযানে বোর্ডবাজার এলাকা থেকে পীরগঞ্জ থানার ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।  তিনি আরও জানিয়েছে, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এসএস
ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর, অতঃপর...
পাখি শিকার বন্ধে শেরপুরের দুই উপজেলায় বিশেষ অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন-এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে।
পাখি শিকার বন্ধে শেরপুরের দুই উপজেলায় বিশেষ অভিযান
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর
তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান।
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর
আরও পড়ুন
বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর