১০ টাকা নিয়ে ঘুরতে বের হয় মাদরাসাছাত্র, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৫:৪১ পিএম


১০ টাকা নিয়ে ঘুরতে বের হয় মাদরাসাছাত্র, অতঃপর...
ছবি: সংগৃহীত

খুলনার হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে শোয়েব (১৩) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শিশুটি বুধবার বিকেলে তার বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে ঘুরতে বের হয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল এবং পরিবার তার আর কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ময়ূর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের মাথায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা নাকি কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিহত শোয়াইব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের বিপরীত পাশে অবস্থিত ফজলুল উলুম বহুমুখী মাদরাসার হাফেজি শাখার ছাত্র ছিল।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission