গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ, জীবন হারাল শিশু শ্রমিক

আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১২:৫৯ পিএম


গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ, জীবন হারাল শিশু শ্রমিক
হাসপাতালে বেডে নিহত শিশু শ্রমিক। ছবি: সংগৃহীত

মাদারীপুরে গ্যারেজে কাজ করার সময় কেমিকেলযুক্ত ড্রাম বিস্ফোরণে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব শরীফ (১৫) পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নিরব শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিকেলযুক্ত একটি ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর দগ্ধ হয়। 

আরও পড়ুন

পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা গণমাধ্যমকে বলেন, কেমিকেলযুক্ত ড্রামটি কীভাবে বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission