ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সপ্তম স্ত্রীকে হত্যায় যত টাকা দেন জামায়াতকর্মী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম
জামায়াতের সাবেক রুকন আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে ভাড়াটে খুনিকে ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জামায়াতের সাবেক রুকন আবু বক্কর সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসাইন জানান, আবু বক্কর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২৮ নভেম্বর আদালতে দাখিল করা অভিযোগপত্রে আবু বক্করকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, তিনি সালেহা বেগমকে গোপনে বিয়ে করেছিলেন। পরে তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়ে জমি কেনার কথা বললেও তা না করে আরও টাকা দাবি করেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে সাবেক স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ।

অভিযোগপত্রে বলা হয়, আবু বক্কর ৫০ হাজার টাকার বিনিময়ে মো. সেলিম নামে এক ব্যক্তিকে হত্যার দায়িত্ব দেন। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ১৫ জুন সালেহা বেগমকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। হত্যার পর তার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান অভিযুক্ত সেলিম এবং পরে সাভারে সেগুলো বিক্রি করেন বলেও তদন্তে বলা হয়েছে।

পরদিন ১৬ জুন কমলনগর উপজেলার মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম কমলনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০২৫ সালের জুলাইয়ে গ্রেপ্তার হন মো. সেলিম। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। ওই জবানবন্দির ভিত্তিতে পুলিশ একাধিকবার আবু বক্করকে গ্রেপ্তারের চেষ্টা করলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে গত সোমবার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

এদিকে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ বলেন, আবু বক্কর বর্তমানে জামায়াতে ইসলামীর কোনো পদে নেই। তবে তিনি অতীতে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন। অভিযোগপত্রে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ।
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন ছিল। দলটির সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ লোক ভারতে পালিয়ে গেছে। দেশে তাদের কিছু দোসর রয়েছে, যাদের হম্বিতম্বি দেখা যাচ্ছে। এসব দোসরকে মোকাবিলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট।
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসপি আনিসুজ্জামান বলেন, গ্রেপ্তার সুমন স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করা হয়। সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লায় রওয়ানা দিয়েছে। কুমিল্লায় পৌঁছলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তবে কখন সংবাদ সম্মেলন হতে পারে সেবিষয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি। এদিকে তাজমিনের মৃত্যুর আগের রাতের চলাচলের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামে তাজমিন। এরপর হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যায় সে। একটি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির সঙ্গে কথা বলে। এ সময় দোকানিকে তাকে কিছু একটা দেখাতে বা কোনো দিক নির্দেশ করতে দেখা যায়। এতে আরও দেখা গেছে, দোকানের সামনে কিছু একটা দেখানোর পর তাজমিন সেখান থেকে সরে অন্য পাশে যায়। পরে রাত সোয়া ১২টার দিকে তাকে নূরজাহান হোটেল এলাকা ছেড়ে যেতে দেখা যায়। তবে এলাকা ছাড়ার পর তাজমীন কোন পথে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তার চলাচলের পথ এবং সম্ভাব্য যাতায়াতের মাধ্যম নিয়ে তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, চারদিন আগে বাড়ি থেকে বেরিয়ে তাজনিম প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। পরদিন কুমিল্লায় ফিরে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয় তাজমিন। রাতে পদুয়ার বাজারে পৌঁছে নূরজাহান হোটেলের সামনে নামে সে। সিসিটিভি ফুটেজে ওই এলাকায় তার অবস্থান ও দোকানির সঙ্গে কথা বলার দৃশ্য দেখা গেলেও সেখান থেকে চলে যাওয়ার পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। উল্লেখ, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। নিহত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত সে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা। এর আগে রাতে লালমাই থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আবদুল আলীম। আরটিভি/টিআর
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১
আরও পড়ুন
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১৮২
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন