ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৯:৪৪ এএম


ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো. মামুন জানান, বরিশাল থেকে সিলেটগামী সাগরিকা নামের একটি যাত্রীবাহী পরিবহন বাবলাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। 

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission