ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষ প্রার্থী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ , ১২:৩৮ পিএম


ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষ প্রার্থী গ্রেপ্তার

ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে নাশকতার মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে।

এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে স্ত্রীসহ মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

মতিয়ার রহমান ও তার স্ত্রীকে ঝিনাইদহে আনার পক্রিয়া চলছে। তবে ঢাকার কোন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি পুলিশ সুপার।

আরও পড়ুন : 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission