দিনাজপুরের নিহত ৩ যুবক নাটোরের যুবলীগকর্মী

আরটিভি অনলাইন রিপোর্ট,|দিনাজপুর

সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ , ০১:৩৭ পিএম


দিনাজপুরের নিহত ৩ যুবক নাটোরের যুবলীগকর্মী

দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ ৩ যুবকের পরিচয় পাওয়া গেছে। তারা নাটোরের যুবলীগকর্মী বলে জানিয়েছে পুলিশ।   

নিহতরা হলেন নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শহরে কানাইখালীর সোনার মিয়ার ছেলে রেদোয়ান সাব্বির, একই এলাকার হাফেজ লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ ও শহরের কালু মিয়ার ছেলে সোহেল রানা।

এর আগে সোমাবার সকাল ১০টায় উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ভেলাই গ্রাম রঘুনাথপুর কলাপাড়া মাদরাসা সংলগ্ন সড়কের পাশে আম বাগানের ভেতরে একটি পুকুর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, নিহতরা সবাই যুবলীগের কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার সন্ধ্যায় নাটোরের তকেয়া বাজার এলাকা থেকে একটি কালো মাইক্রোবাসে করে তিন তরুণকে উঠিয়ে নেয় দুর্বৃত্তরা। সোমবার সকালে বুলাকিপুর ইউনিয়নের ভেলাই গ্রামে তিন তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে খবর আসে পুলিশের কাছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission