রাজশাহীতে বেঙ্গল মোবাইল রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত (ভিডিও)

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি অনলাইন

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০ , ১০:৪৫ পিএম


রাজশাহীতে বেঙ্গল মোবাইল রিটেইলার সম্মেলন-২০২০ অনুষ্ঠিত
রাজশাহীতে বেঙ্গল মোবাইল রিটেইলার সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ী এলাকায় সাফিনা পার্কে বেঙ্গল মোবাইল রিটেইলার সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বেঙ্গল মোবাইল পরিবেশক জেবি এন্টারপ্রাইজ বগুড়া এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে জেবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন বাবু্লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল মোবাইলের চিফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী নাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিজিএম একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. সাইদুর রহমান, বেঙ্গল মোবাইলের ম্যানেজার চ্যানেল সেলস্ মো. হুমায়ুন কবির খান ও চ্যানেল ম্যানেজার মো. রাসেল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বেঙ্গল মোবাইলের সিওও প্রকৌশলী নাহিদুল ইসলাম রিটেলারদের জানান, আমাদের মোবাইলফোনগুলো ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করেই আনা হয়েছে। আমরা গত ১ জানুয়ারিতে পণ্য উদ্বোধন করি। এই দুই মাসে আমরা আপনাদের কাছে থেকে আশানুরূপ সাড়া পেয়েছি। আমরা খুব শিগগিরই দেশেই নিজস্ব কারখানায় মোবাইলফোন উৎপাদন শুরু করবো।

ডিজিএম একাউন্টস এন্ড ফাইনান্স মো. সাইদুর রহমান জানান, বেঙ্গল গ্রুপ সব সময় পণ্যের গুনগত মানের ওপর খেয়াল রেখেই ভোক্তার চাহিদা এবং ক্রয় ক্ষমতা বিবেচনা করে থাকে। বেঙ্গল মোবাইলের বেলায়ও এর কোনও ব্যত্যয় ঘটবে না। বেঙ্গল মোবাইল গুনগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে মোবাইল বিক্রেতাদের সঙ্গে মত-বিনিময়ের পরে দুপুরের খাওয়া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission