কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়ালো

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২০ , ০৯:০৬ এএম


In Kushtia, the number of corona victims exceeded 700
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০৮ জনে। একই সময়ে সুস্থ হয়েছেনও ২১ জন। 

জানা গেছে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৩৫টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই রয়েছে ২৪ জন। এছাড়া কুমারখালীতে ৪ জন, দৌলতপুরে ১ জন ও ভেড়ামারায় ১ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ৯ জন আছেন। পুলিশ আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও বাড়ি এলাকা লকডাউন করে দিয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, সদরে রোগী বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্তের অর্ধেকের বেশি সদরের। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০২ জন। এ পর্যন্ত ১২ জন মারা গেছে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৫৯ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission