সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছেছে।
সোমবার সকালে আতিয়া মহলের অবিস্ফোরিত বোমা ধ্বংস করতে এসেছেন তারা।
গেলো ২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে ঘিরে রাখে পুলিশ। পরে সেখানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান শেষে এ ভবনের ভেতরে চার জঙ্গির মরদেহ পাওয়া যায়।
তবে আতিয়া মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কা করায় বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করার কথা ছিল। তবে এতদিনে সে কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত আজ সকালে র্যাবের বিশেষজ্ঞ দল বোমা নিষ্ক্রিয় করতে আতিয়া মহলে এসে পৌঁছে।
জানা যায়, আতিয়া মহলের ভেতর নিহত দু’জঙ্গির মরদেহ পড়ে আছে। বোমা বিশেষজ্ঞ দল ভবনটির ভেতরে প্রবেশ করে জঙ্গিদের আশপাশ নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে মরদেহ উদ্ধার করা হবে।
- বেওয়ারিশ হিসেবে দাফন আতিয়া মহলের ২ জঙ্গির মরদেহ
- জঙ্গি নেতা মুসার মা-ভাই-বোনকে জিজ্ঞাসাবাদ, ডিএনএ পরীক্ষা
- এখনো চলছে অভিযান, ১৪৪ ধারা জারি
- আহত র্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে
- সিলেটে বিস্ফোরণে আহত ওসি মনিরুলও মারা গেছেন
- সিলেটে দু’দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬
- সিলেটে জঙ্গি আস্তানার পাশে বিস্ফোরণ, নিহত ১
- সিলেটে জঙ্গি আস্তানার পাশে গ্রেনেড বিস্ফোরণ, আহত ৭
- অভিযান চলছে, থেমে থেমে গুলি-বোমার শব্দ
- আতিয়া মহলে চলছে ‘অপারেশন টোয়াইলাইট’
- ভবনের বাসিন্দারা উদ্ধার, চূড়ান্ত অভিযান চলছে
- উদ্ধারের আকুতি আটকে পড়াদের
- আত্মসমর্পণে সাড়া দিচ্ছে না জঙ্গিরা, চলছে থেমে থেমে গুলি
- সিলেটে জঙ্গি অভিযানে প্যারা-কমান্ডো
- সোয়াট টিম অভিযান শুরু করেছে
- জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, ঢাকা থেকে আসছে সোয়াত (অডিও)
এসএস




