ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মাগুরায় দ্বিগুণ দামে জুতা বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা 

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত

মাগুরা শহরে দ্বিগুণ দামে জুতা বিক্রির দায়ে 'ম্যাগপাই সু' নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ১৬০০ টাকায় কেনা স্যান্ডেল ৩২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

এছাড়াও গুলিস্তানের ভাউচার ব্যবহার করে চায়না প্রডাক্ট বিক্রি, পণ্যের তথ্য গোপনসহ বিভিন্ন অসংগতির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আরও পড়ুন

বুধবার দুপুরে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় শহরের বিভিন্ন জুতা-স্যান্ডেল ও পোশাকের দোকানে অভিযান চালায়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া এই রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে কোনও পণ্যের মূল্যবৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
ফেনীর দাগনভুঁইয়ায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ১৮ বছর আমরা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি। ফ্যাসিবাদী শাসনামলে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি, মিছিল-মিটিং করেছি।
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জিল্লুর রহমান বদলি
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জিল্লুর রহমান বদলি
আরও পড়ুন
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন