অস্কার উপস্থাপনায় ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ , ১২:১৭ পিএম


অস্কার উপস্থাপনায় ডিক্যাপ্রিও

হলিউডের দাপুটে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। 'টাইটানিক' সিনেমার জন্য ধরেই নেয়া হয়েছিলো তিনি হয়তো অস্কার জিতেই যাবেন। কিন্তু এরপর অনেক চড়াই উতরাই পাড় করতে হয়েছে এ ডিক্যাপ্রিও।

বিজ্ঞাপন

বিখ্যাত এ অভিনেতা অস্কারের জন্য ৬ বার মনোনয়ন পেয়েছিলেন। তবে অস্কার নামক সেই সোনার হরিণটি তার হাতে আসে গেলো বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। 'রেভেন্যান্ট' সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ডিক্যাপ্রিও।

এবার ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। ২৬ ফেব্রুয়ারি হলিউডের বিখ্যাত ডলবি থিয়েটারে বসছে অস্কারের ৮৯তম আসর।

বিজ্ঞাপন

অস্কারের রীতি অনুযায়ী অস্কারজয়ী সাবেক তারকাদের মধ্য থেকে থাকছেন উপস্থাপনায়। ডিক্যাপ্রিওর সঙ্গে থাকছেন আরো চার অস্কারজয়ী। তাদের মধ্যে মার্কিন অভিনেত্রী ব্রি লারসনও রয়েছেন। এ দু'জনকে আসরের প্রথম অংশের উপস্থাপনায় দেখা যাবে।

লিওনার্দো ডিক্যাপ্রিও ১৯৯০ সালে বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯১ 'ক্রিটার থ্রি' সিনেমার মাধ্যমে তার হলিউড যাত্রা শুরু। একে একে কাজ করেছেন দিজ বয়েজ লাইফ, দ্য বাস্কেট বল ডাইয়ারিজ, রোমিও জুলিয়েট, টাইটানিক, দ্য ম্যান ইন দ্য আইরন মাস্ক, বডি অব লাইসসহ অসংখ্য জনপ্রিয় সিনেমায়।

বিজ্ঞাপন

এইচএম     

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission