ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের ফল প্রকাশের দিন দেবের বাড়িতে ঘটলো অঘটন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে নির্বাচনের ফল প্রকাশের উত্তেজনার মাঝেই ব্যক্তিগত জীবনে গভীর শোক নেমে এলো টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেবের পরিবারে। সোমবার (৪ মে) সকালে তার প্রিয় পোষ্য কুকুর ‘লাকি’ মারা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে লালিত-পালিত হচ্ছিল লাকি। পরিবারের সদস্যের মতোই হয়ে ওঠা এই পোষ্যের মৃত্যুতে ভেঙে পড়েছেন দেব।

ব্যস্ত রাজনৈতিক ও অভিনয় জীবনের মাঝেও পোষ্যদের জন্য আলাদা সময় রাখতেন তিনি। বিশেষ করে লাকি ছিল তার অত্যন্ত প্রিয়। বিদেশ সফর থেকে ফিরে পোষ্যদের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে খেলার মুহূর্ত এসব তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন।

লাকির মৃত্যুর পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দেব। তিনি লিখেছেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিলিস, লাকি। শান্তিতে থাক। আবার খুব তাড়াতাড়ি ফিরে আয়।

শুধু বাড়িতেই নয়, শুটিং সেটেও প্রায়ই লাকিকে সঙ্গে রাখতেন এই অভিনেতা। তার অভিনীত ‘কিডন্যাপ’ সিনেমার ‘মনটা কথা শোনে না’ গানের মহড়ার সময়ও লাকি তার পাশে ছিল।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমে ভক্তরাও শোক প্রকাশ করেছেন। অনেকেই এই কঠিন সময়ে দেবের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং তাকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ দ্বীপে হুতি যোদ্ধারা, বন্ধ হয়ে গেল সৌদির তেল পাইপলাইন
ইরানের মিত্রদের হাতে এখন বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা! 
একদিন বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান ভারতের অংশ হবে: রামদেব