বাজারে এলো বেঙ্গল মোবাইলের আকর্ষণীয় ফোন বিজি-০৩

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ , ০৪:৫৮ পিএম


Bengal Mobile's attractive phone BG-03 came in the market
বাজারে এলো বেঙ্গল মোবাইলের আকর্ষণীয় ফোন বিজি-০৩

সম্প্রতি বেঙ্গল মোবাইল বাজারে নিয়ে এসেছে বিজি (BG) সিরিজের নতুন হ্যান্ড সেট বিজি-০৩। অসাধারণ সব ফিচার সম্বলিত অতুলনীয় এই মোবাইল ফোনটি আকারে ছোট ও আকর্ষণীয় ডিজাইনের।

নতুন এই ফোনটিতে রয়েছে ‘ব্লুটুথ ডায়ালার’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তার স্মার্ট ফোনের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন। ফুল পেন্টিং বডির এই ফোনটির আউট লুক নজর কাড়বে সকলের। এছাড়াও ফোনটিতে রয়েছে অসাধারণ সকল সুবিধা সেবা যেমন- Dual SIM Dual Standby,1.44” Display, 850mAh Li-ion Battery, Digital Camera with flashlight, Wireless FM Radio with record, MP3, MP4, 20x14 Speaker, 3.5mm Audio Jack, Blacklist, Privacy Setting, Internet, Auto call Record, Vibrator, Full Painting,MTK solution.

নতুন এই ফোনটির আকর্ষণীয় সুবিধা হলো এটি আকারে ছোট এবং স্মার্ট ডিজাইনের। ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ ৯৭.১*৪১ *১১.৩ মিলিমিটার এবং ওজন ৪৯.২ গ্রাম। এই ফোনটিতে স্ট্যান্ডবাই ১৫০ ঘণ্টা চার্জের ব্যাকআপ পাওয়া যাবে এবং একটানা কথা বলা যায় ৫ ঘণ্টার উপরে। এতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ৮৫০ এমএএইচ ক্যাপাসিটি যুক্ত শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি।

বিজি-০৩ নতুন মডেলের এই ফোনের বিষয়ে বেঙ্গল মোবাইলের চিফ অপারেটিং অফিসার (সিইও), প্রকৌশলী নাহিদুল ইসলাম জানান, বিজি-০৩ ফোনটিতে ব্যবহার করা হয়েছে MTK-solution এর উন্নত মানের PCBA. বেঙ্গল মোবাইল সবসময় ক্রেতাদের কথা মাথায় রেখে মোবাইলের ডিজাইন এবং গুণগত মান ঠিক রেখে ক্রয়ক্ষমতার মধ্যে মূল্য নির্ধারণ করে।
এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission