আল-আরাফাহ্ ব্যাংকের আউটলেট এখন টাঙ্গাইলের পাথাইলকান্দি

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ১১:১১ পিএম


আল-আরাফাহ্ ব্যাংকের আউটলেট এখন টাঙ্গাইলের পাথাইলকান্দি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৬১৯তম পাথাইলকান্দি বাজার আউটলেট শাখার উদ্বোধন

টাঙ্গাইলের ভূঞাপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৬১৯তম পাথাইলকান্দি বাজার আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাখাটির উদ্বোধন করা হয়।

হিমালয় গ্রুপের প্রতিষ্ঠাতা তাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী এজেন্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এলেঙ্গা শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, আউটলেট ম্যানেজার মো. ইব্রাহীম হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রতন, যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, বাজার কমিটির সম্পাদক ইলিয়াস হোসেন আকন্দ, সাংবাদিক ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, হাসান মাহমুদ প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission