যে ৭ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

আরটিভি নিউজ

রোববার, ০৪ মে ২০২৫ , ০৯:৩৩ পিএম


যে ৭ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি
ফাইল ছবি

চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। তবে, এই সময়ে ৭টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রেমিট্যান্স না আসা ব্যাংকগুলোর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন, একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি এবং তিনটি বিদেশি ব্যাংক রয়েছে।

ব্যাংকগুলো হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক, বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক লিমিটেড ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission