ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেল নিয়ে বড় সুসংবাদ 

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে দেশের জন্য স্বস্তির খবর আসছে। সিঙ্গাপুর থেকে আমদানি করা দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে। ‘লিয়ান হুয়ান হু’ নামের জাহাজে প্রায় ২৭ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বন্দরে নোঙর করার সঙ্গে সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ডিজেল খালাস শুরু হয়েছে।

এর আগে সোমবার (৯ মার্চ) ‘শিউ চি’ নামের আরেকটি জাহাজ প্রায় ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছিল। পরপর এই দুটি চালান দেশের জ্বালানি মজুত পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এর মধ্যে ‘এসপিটি থেমিস’ ১২ মার্চ, ‘র‍্যাফেলস সামুরাই’ ১৩ মার্চ এবং ‘চাং হাং হং তু’ ১৫ মার্চ বন্দরে পৌঁছাবে। প্রতিটি জাহাজে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল থাকবে।

মোট পাঁচটি জাহাজ থেকে দেশে যোগ হবে প্রায় ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন ডিজেল, যা বর্তমান ব্যবহারের ধারা অনুযায়ী ১২ দিন পর্যন্ত চাহিদা পূরণে সক্ষম। সরকার প্রতিদিনের সরবরাহ সীমিত রাখায়, নতুন আসা জ্বালানি দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা পূরণ সম্ভব হবে। বর্তমানে বিদ্যমান মজুতসহ নতুন চালানগুলো যুক্ত হলে দেশের ডিজেল চাহিদার প্রায় এক মাসের মজুদ নিশ্চিত হবে।

আরও পড়ুন

বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী বাকি জাহাজগুলো পৌঁছালে জ্বালানি পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হয়ে আসবে। বন্দর কর্তৃপক্ষ ও বিপিসি সমন্বিতভাবে কাজ করে চলায় বাজারে জ্বালানি সংকটের আশঙ্কা অনেকটাই কমে আসছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অতিরিক্ত সরবরাহের খবরে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
সৌদি আরব ওমানের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
অতিরিক্ত সরবরাহের খবরে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ 
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ 
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত পরিবর্তন হচ্ছে সোনার দাম। সর্বশেষ দাম পরিবর্তনের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেই নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর দেশের অধিকাংশ শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একইসঙ্গে বাসাবাড়িতে রান্নার গ্যাসের চাপ ও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে।
শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি
সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার কমিয়ে ১ শতাংশ করল এনবিআর
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।
সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার কমিয়ে ১ শতাংশ করল এনবিআর
আরও পড়ুন
অতিরিক্ত সরবরাহের খবরে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম